আঁড়ি

বন্ধুত্ব নাকি ছলনা (নভেম্বর ২০২৩)

জয় শর্মা (আকিঞ্চন)
  • 0
  • ২৯৭
তাহার সম রহিয়াছে নাহি কোথাও
প্রণয়ে সে মোর অদ্বিতীয়া!
"তাহার লাগি নির্বাক-ক্লেশে'র গুঞ্জন
সে বসিয়াছে মম হৃদয় গাঁথিয়া।"


প্রেম সহসা নিধন করিলো কপটে
সে জমাইতে চাহিয়াছে পাড়ি!
আমিও ধ্বংসে বিধ্বংসী হইয়াছি
তবুও বিনয়ে দিয়াছি আড়ি।


আমি চলিতেছি পথ সঙ্গীহীন
কপটীয় সঙ্গী কেহ যেন নাহি পাই,
করিছি শপথ রহিবো অগ্রসরে ব্যথা-হীন
কপট-জন দৈনিক রঙ বদলায়।


তুমি নিঃসঙ্গে দ্যাখাও আহাজারি
কপটী প্রিয়তম গুপ্তে দিয়াছে পাড়ি,
জানিয়া রাখো এহেন সঙ্গী হৃদয়হীনা
নূতনত্বে ইহারা স্ফূর্তিতে'র ভিখারি।


শোনো বলিতেছি তব প্রণয়ের কথা
মুখে বিষ থাকিলেও রহিবে—
হৃদয় ভর্তি প্রেমে'র আকুলতা
বাহিরে সুখী হৃদয়ে কেবল অস্থিরতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhsin Ahmed সাধনরীতির কবিতা পড়ার মধ্যে আলাদা মজা আছে। ভালো লিখেছেন।
অথই মিষ্টি মন্দ নহে , অপূর্ব বটে ...
ফয়জুল মহী সুন্দর, সুখপাঠ্য ও সুসাহিত্য। সৃজনশীল লিখতে ভীষণ মুগ্ধ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নব্য যুগীয় ছলনাময়ী প্রেমিকার আত্মকথন।

১৩ ফেব্রুয়ারী - ২০১৬ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী